শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ধর্ষণের শাস্তির আইন পাসের পরও ধর্ষণ বন্ধ হচ্ছে না: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নারী ধর্ষণ, হত্যা, নির্যাতন যে কোন সময়ের চেয়ে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। মা-বোনদের ইজ্জতের নিরাপত্তা নেই। ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড বহাল রেখে আইন পাস করার পরও ধর্ষণ বন্ধ হচ্ছে না। তিনি বলেন, ইসলাম নারীদের সমান অধিকার নয়, বরং অগ্রাধিকার দিয়েছে।

এখন নারীদের মুক্তি নিশ্চিত করতে হলে কুরআনে বর্ণিত অধিকার প্রতিষ্ঠায় সরকারকে কাজ করতে হবে। তিনি বলেন, সিলেট এমসি কলেজের হোস্টেলে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনা চাপা পড়ে যাচ্ছে। ছাত্রলীগ প্রমাণ করলো তাদের হাতে নারী জাতিও আজ নিরাপদ নয়। তিনি বলেন, একদিকে নারী ধর্ষণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি অপরদিকে দুর্নীতির রেকর্ড দেশবাসীকে চরম শঙ্কিত করে তুলেছে।

গতকাল বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মরহুম আলহাজ্ব হাবিবুর রহমান রূহের এর মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলহাজ্ব মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন রাখেন আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব আব্দুল আইয়াল মজুমদার, ডা. শহিদুল ইসলাম, নুরুজ্জামান সরকার, মাওলান আবদুর রাজ্জাক, মাওলানা নজরুল ইসলাম, অধ্যাপক নাসির উদ্দিন খান, ইসলামি শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম ও সিনিয়র সহ সভাপতি মুফতী সিদ্দিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে আলহাজ্ব হাবিবুর রহমান খানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

-এটি