সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা 

গ্রিসের ইতিহাসে প্রথম নির্মিত হলো মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্রিসের ইতিহাসে প্রথমবারের মতো নির্মিত হলো মসজিদ। দীর্ঘ চেষ্টার পর অবশেষে গ্রিসে প্রথম মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে। অটোমান সাম্রাজ্যের পতনের পর থেকে গ্রিসের রাজধানী এথেন্সে একটিও মসজিদ নির্মিত হয়নি বা নির্মাণের অনুমোদন পায়নি। তবে ইউরোপের ইসলাম বিমুখ এই দেশটিতে প্রথমবারের মতো দীর্ঘ চেষ্টার ফল হাতে-নাতে পেলেন মুসলিমরা।

মঙ্গলবার এথেন্সে উদ্বোধন করা হল সরকার স্বীকৃত একটি মসজিদ। ইগ্রক দৈনিক একাথিমেরিনি জানায় কোভিড পরিস্থিতি বিবেচনায় সামাজিক দুরত্ব বজায় রেখেই প্রথমবারের মতো মসজিটিতে নামাজ হয়েছে।

গ্রিক সরকারের তত্ত্বাবধানে ইলিওনাস অঞ্চলের উদ্বাস্তু শিবিরের পাশে তৈরি এই মসজিদে একসঙ্গে ৩৫০জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। জানা গেছে, এথেন্সের এই মসজিদটি তৈরির পরিকল্পনা প্রথম হাতে নেওয়া হয়েছিল ২০০৬ সালে এবং ইবাদতগাহের প্রতিষ্ঠায় বরাদ্দ হয়েছিল ১.০৪ মিলিয়ন ডলার।

এমডব্লিউ/