শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আকবরকে গ্রেফতারের দাবিতে খেলাফত মজলিসের স্মারকলিপি প্রদান ৯ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশী হেফাজতে সিলেটের রায়হান হত্যার প্রধান আসামী আকবরকে দ্রুত গ্রেফতার ও প্রশাসনের সর্বশেষ অবস্থান জনগণের কাছে পরিষ্কার করতে খেলাফত মজলিস সিলেট জেলা শাখা আগামী ৯ নভেম্বর জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

জেলার নির্বাহী সভায় গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে জেলার সকল উপজেলা শাখাও ওইদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুশাহিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভা পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, সহ-সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা হাফেজ শিব্বির আহমদ, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আবু তামিম, নির্বাহী সদস্য জনাব নূরুল হক, মাওলানা কাওসার আহমদ৷ মুহাম্মদ শামছুল ইসলাম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ