শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মহিলা মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গার জীবননগরে এক মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে দর্শনা মাসুমা মহিলা মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ও দর্শনা থানাধীন কুন্দিপুর গ্রামের দোলাল উদ্দিনের মেয়ে আফসানা মিম দোলা (৯)।

মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি গোলাম কিবরিয়া বলেন, সবাই প্রতিদিনের রুটিন মাফিক রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। মেয়েটি ও তার খালাতো বোন একসাথে ঘুমায়। হঠাৎ ভোরের দিকে খবর পাই মেয়েটি অসুস্থ। তখনই মেয়েটিকে নিয়ে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোর্তজা আহসান বলেন, মেয়েটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মেয়েটির শরীরে কোনো আঘাত বা মারধরের চিহ্ন পাওয়া যায়নি। পারিবারিক সুত্র জানায়, গত বুধবার তার বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু ব্যস্ততার জন্য তাকে আনতে যাওয়া হয়নি। তবে আগে থেকে তার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। বেশি কান্নাকাটি করলেই তার শ্বাসকষ্টের সমস্যা দেখা দিত।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহত মাদরাসাছাত্রীর পরিবার কোনো অভিযোগ করেনি। মেয়েটির মৃতদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ