শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, ৫জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগারোমাইল লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন দুর্ঘটনায় পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পাবনা থেকে প্রতিবন্ধীদের নিয়ে যশোর যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগারোমাইল লক্ষ্মীপুর এলাকায় পৌঁছালে কুষ্টিয়া অভিমুখে আসা বিএডিসির একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচজন নিহত হন। একজন গুরুতর আহত হন। দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি। চালক ছাড়া হতাহতরা সবাই প্রতিবন্ধী বলেও তিনি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ