শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

নবির অবমাননা: গৌরিপুরে তৌহিদী জনতার বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মহানবী সা.এর অবমাননার প্রতিবাদে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও নবী-প্রেমীক তৌহিদী জনতা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

আজ (১নভেম্বর) রোববার বাদ অাছর,উপজেলার কলতাপাড়া বাজারে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মাওলানা খালিদ সাইফুল্লার সঞ্চালনায়, মিছিলপরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,জামিয়া রহমানিয়া কলতাপাড়া গৌরীপুরের মুদাররিস মাওলানা মাহবুব উল্লাহ,কলতাপাড়া বাজার বড় মসজিদের খতিব মাওলানা মুফতি মোশাররফ হুসাইন,শম্ভুগঞ্জ মদিনাতুল উলুম মাদ্রাসা মুহতামিম মাওলানা অাব্দুল কাইয়ুম,যুবলীগ নেতা মোহাম্মদ তারা মিয়া প্রমুখ।

এসময় বক্তারা ফ্রান্স সরকার কতৃক প্রিয় নবির ব্যঙ্গ চিত্র প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং বাংলাদেশ সরকারকে ফ্রান্সের সাথে সব ধরনের কুটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন এবং ফ্রান্সের সমস্ত পণ্য বর্জনের আহ্বান জানান।

এর আগে,বাদ আছর একটি বিক্ষোভ মিছিল কলতাপাড়া শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে,পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ