শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’ সংবিধান সংস্কারে অবিলম্বে আলাদা অধিবেশন আহ্বান করুন: খেলাফত মজলিস

টাঙ্গাইলে সালিসে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের বাসাইলে গ্রাম্য সালিসে আব্দুল লতিফ খান (৬৫) নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মটরা গ্রামে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।

তবে ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ। এলাকাবাসীর বরাতে তিনি জানান, কয়েক দিন ধরে মুক্তিযোদ্ধা লতিফ খানের সঙ্গে প্রতিবেশী আবু খান ও তার ছেলে পাভেল, পারভেজের সঙ্গে দু’টি পুকুরের মাছ নিয়ে বিরোধ চলে আসছিল।

তিনি আরও জানান, এ বিষয়ে মীমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়ির উঠানে গতকাল বিকেলে এক সালিসের আয়োজন করা হয়। সালিশের একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে আবু খান, পাভেল ও পারভেজসহ কয়েক জন যুবক লতিফ খানকে পিটিয়ে আহত করেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাবলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য শাহজাহান খান বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষকে নিয়ে সালিশ বসা হয়। একপর্যায়ে দুই পক্ষই ক্ষিপ্ত হয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় দুই পক্ষেরই কয়েকজন আহত হয়। ওই বীর মুক্তিযোদ্ধাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ