শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

‘করোনার ভ্যাকসিন আনতে চার দিনের মধ্যে চুক্তি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চার দিনের মধ্যে করোনার ভ্যাকসিন আনার জন্য উৎপাদন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার দুপুর ১টার দিকে মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারের করোনার কারণে ক্ষতিগ্রস্ত, দরিদ্র ও কর্মহীন এক হাজার জনগণের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ইউরোপে করোনা বৃদ্ধি পেয়েছে এ দেশেও শীতের সময় বৃদ্ধি পেতে পারে উল্লেখ করে সকলকে স্বাস্থ্য বিধি মানার জন্য আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

দেশের স্বাস্থ্য সেবা ভাল উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ স্বাস্থ্য বিধি মেনেছে বলেই ভাল আছে। চার কোটি দরিদ্র মানুষকে করোনার সময় সরকার সহযোগিতা করেছে বলেও জানান তিনি। অর্থনৈতিক অবস্থা সচল রাখতে সকল কারখানা খুলে দেয়া হয়েছে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ