শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রাসুলের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি আমি: কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা করলে সেটা নিশ্চয় আল্লাহর আরসে গৃহিত হবে বলে মন্তব্য করেছেন, মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর প্রধান ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

আজ শনিবার সকালে টাঙ্গাইল জেলা ইমাম ও মোয়াজ্জিন পরিষদের উদ্যোগে ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবীর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নিয়ে তিনি বলেন, আমি এসেছি রাসুলের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে। একজন মুসলমান হিসেবে একজন মানুষ হিসেবে আমি এটা কর্তব্য মনে করেছি বলে এখানে এসেছি। আপনাদের প্রতি অনুরোধ যে কোন আন্দোলনে যে কোন প্রতিবাদে মানুষকে সরিক করবেন জয় লাভ করবেন।

কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে কয়েক হাজার মুসল্লির সমন্বয়ে একটি বিশাল মিছিল বের হয়। এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম মিছিলে যোগ দেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দেওয়ার দাবি জানান।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশ করে। সমাবেশ থেকে ফ্রান্সের সকল পণ্য বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ