শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

মহানবি সা. কে অবমাননার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ফ্রান্সের শার্লি হেবদো ম্যাগাজিনে মহানবী সা. কে নিয়ে ব্যাঙ্গত্মক কার্টুন প্রদর্শন এবং ইসলামধর্ম অবমাননার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলার ইমাম কল্যাণ ফাউন্ডেশন ও কওমি উলামা পরিষদ।

শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা শহরের জনতা ব্যাংক মোড় হতে বিশাল এক মিছিলের মাধ্যমে বিক্ষোভ শুরু হয়। মুজিব সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ অনুষ্ঠান শেষে কর্মসূচীর সমাপ্তি হয়।

সমাবেশে কওমি উলামা পরিষদ ফরিদপুরের সভাপতি মুফতি কামরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইমাম কল্যাণ ফাউন্ডেশন ফরিদপুরের উপদেষ্টা মাওলানা আবুল হুসাইন, জয়েন্ট সেক্রেটারী ও কওমি ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা আমজাদ হুসাইন, কওমি উলামা পরিষদের সাধারন সম্পাদক ও ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি মুফতি মাহমুদুল হাসান ফায়েক, সহ-সভাপতি মাওলানা মুনসূর আহমাদ, মাওলানা কবির হুসাইন, মাওলানা আরিফ বিল্লাহ এবং মাওলানা ঈসমাইল হোসেন প্রমুখ। এছাড়াও স্থানীয় উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মুসলমানদের প্রিয় নবি সা. কে নিয়ে ফ্রান্সের বহুতল ভবনে রাসুল সা. এর ব্যঙ্গত্মক কার্টুন প্রদর্শনের মাধ্যমে বিশ্বের কোটি কোটি মুসলমাদের হৃদয়ে চরম আঘাত করা হয়েছে। তারা যদি এই জঘণ্য প্রবণতা থেকে সরে না আসে তাহলে তাদের সমস্ত পণ্য বয়কট করা হবে, এমনকি তাদের যারা সহযোগিতা করবে তাদেরও বয়কট করা হবে বলে বক্তারা ফ্রান্সকে হুশিয়ারি দেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ