শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

ভাঙ্গায় পদ্মা ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা করল র‍্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি>

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পার্শ্বে অবস্থিত পদ্মা ডায়াগনষ্টিক সেন্টারে র‍্যাব-৮ এর একটি চৌকস দল অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় দেখা যায়, পদ্মা ডায়াগনষ্টিক সেন্টারের পরিবেশ স্বাস্থ্য সম্মত নয়, ডাক্তার ও নার্সের অনুপস্থিতি, ডায়াগনষ্টিক সেন্টারের মধ্যে হাস-মুরগী এবং কবুতরের বসবাসের পাশে রুগীদের থাকার বেড। এছাড়া ও ভূয়া ডাক্তারসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পদ্ম ডায়াগনষ্টিক সেন্টারের যাবতীয় কার্যক্রম সিলগালা করে দেওয়া হয়।

সেই সাথে ডায়াগনষ্টিক সেন্টারের মালিক মুহা. মজিবুর রহমান খোকন (৫৮) কে তিন মাসের সাজা দেয়া হয়, অপরদিকে ডাক্তার মামুনুর রশিদের (৩৫) এর কোন সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় তাকে ছয় মাসের এবং হাসপাতালটিতে রুগী সরবরাহ করার দায়ে ওসমান মুন্সী (৫০) কে দুই মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদলত।

এ সময় উপস্থিত ছিলেন- সিপিসি-২ এর অধিনায়ক মুকুড় চাকমা, সহকারি সিভিল সার্জন ডা. নাসিম প্রমুখ। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মুহা. আল আমিনের নেতৃত্বে র‍্যাব-৮ এর চৌকস দলটি এ অভিযান পরিচালনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ