শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

আন্তর্জাতিক বয়কট করে ফ্রান্সকে সমুচিত জবাব দেয়া হবে: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই বলেন, ফ্রান্স রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে যে ঔদ্ধত্য দেখিয়েছে, মুসলিম উম্মাহ আন্তর্জাতিকভাবে তাদেরকে বয়কটের মাধ্যমে এর সমুচিত জবাব দেবে।

আজ ২৯ শে অক্টোবর বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৩টায় টাউন হল চত্বরে বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন শায়খে চরমোনাই।

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু মুসলমানদের জন্য নয় বরং সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরুপ আগমন করেছেন। তার ব্যাপারে কোনো সুস্থ মস্তিস্কের মানুষ ব্যঙ্গচিত্র প্রকাশের মতো ঔদ্ধত্য দেখাতে পারে না। এমন জঘন্য কাজকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদানের মাধ্যমে ম্যাক্রো নিজেকে মানষিক বিকারগ্রস্থ হিসেবে বিশ্ববাসীর কাছে জানান দিয়েছে।সুতরাং ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রত্যাহার করার মাধ্যমে ফ্রান্সের সাথে সব ধরনের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে এদেশের গণমানুষের প্রতিবাদের ভাষা বুঝিয়ে তাকে বিদায় দিন।

বিশ্বনবি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশের পরেও ফ্রান্স ইস্যূতে বাংলাদেশ সরকারের কোনো প্রতিক্রিয়া না থাকায় আমরা রীতিমত হতাশ। বাংলাদেশের জনগণ এ ইস্যূতে আপনাদের অবস্থান সম্পর্কে জানতে চায়। মনে রাখতে হবে, দেশের তৌহিদী জনতা ইসলামবিদ্ধেষী কিংবা তাদের দোষরদের কখনোই বরদাস্ত করে নাই এবং ভবিষ্যতেও করবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা জাকারিয়া হামিদীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ. আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী সৈয়দ এছহাক মো. আবুল খায়ের, ইসলামী শ্রমিক আন্দোলন এর কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা সৈয়দ মো. নাছির আহমেদ কাউছার, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল নগর সহ-সভাপতি মাওলানা আবদুল মান্নান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নগর সেক্রেটারী মাওলানা শাহাদাত হোসাইন নূরী, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সভাপতি মাওলানা আমানুল্লাহ আমান, জাতীয় শিক্ষক ফোরাম নগর সেক্রেটারী প্রিন্সিপ্যাল ওমর ফারুক, ইসলামী আইনজীবী পরিষদ নগর সভাপতি এ্যাড. শেখ আবদুল্লাহ নাসের, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি মাওলানা আরিফুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন নগর সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম সহ নগর ও থানা নেতৃবৃন্দ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ