শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে পৌর মেয়রসহ আহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে, শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এসময় শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিনসহ দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, দুপুর ২টায় উপজেলা প্রশাসনের উন্নয়ন মাসিক সমন্বয় সভা চলাকালে উন্নয়ন কর্মসূচীর সরকারি বরাদ্দের কাজের ভাগ বাটোয়ারা নিয়ে স্থানীয় এমপি ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুলের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদত হোসেন খুররুমের কথা কাটাকাটি হয়। এ নিয়ে সভায় উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া এবং নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ আলী একে অপরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদত হোসেন খুররম সভা থেকে বেরিয়ে যাওয়ার পর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রলীগ নেতা শামীমকে প্রতিপক্ষ গ্রুপের লোকজন মারধর করে। এ ঘটনার জের ধরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়। আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন জানান, উন্নয়ন মাসিক সমন্বয় সভাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন আহত হলেও বড় ধরনের কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ