শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

বেগমগঞ্জের ঘটনায় আমি লজ্জিত: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগমগঞ্জের নারকীয় ঘটনায় আমি লজ্জিত। অপরাধী আওয়ামী লীগের হলেও সে পার পাবে না। তাকে আইনের আওতায় আনতে হবে।

রোববার সকাল সাড়ে ১০ টায় দুর্গোৎসব উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, কোম্পানীগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. আরিফুর রহমান, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের চট্টগ্রামের বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু অরবিন্দু ভৌমিক প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ