শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গার দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তে ওমেদুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

আজ রোববার ভোরে সীমান্তের ধারে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনার কড়া প্রতিবাদ ও মরদেহ ফেরত চেয়ে পত্র প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি। নিহত ওমেদুল ইসলাম ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, রবিবার ভোরে ওমেদুলসহ ৪/৫ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী গরু আনতে সীমান্তে যান। ভোর ৪টার দিকে তারা সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি গেলে বিএসএফের একটি টহল দল তাদেরকে ধাওয়া করে।

এ সময় অন্য সহযোগীরা পালিয়ে আসলেও বিএসএফের গুলিতে আহত হয়ে মারা যান ওমেদুল ইসলাম। হত্যার পর মরদেহ ৮৯নং পিলারের ভারতের অভ্যন্তরে ফেলে রাখে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার কড়া প্রতিবাদ ও যুবকের মরদেহ ফেরত চেয়ে বিএসএফকে পত্র প্রেরণের প্রস্তুতি চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ