শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

সরকারি ঘোষণার পরও কমেনি চাল-আলুর দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার বাজারে বেড়েই চলেছে সবজিসহ নানা নিত্যপণ্যের দাম। সেই সাথে সরকারি ঘোষণার পরেও কমেনি চাল-আলুর দাম। ছুটির দিনে রাজধানীর বেশিরভাগ বাজারেই নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে এসব পণ্য। আর সবজির বাজারেও উচ্চমূল্য।

যেসব সবজি আগে প্রতি কেজি ৫০ থেকে ৭০ টাকার মধ্যে ছিল, সেটা এখন ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, সবজির সরবরাহ কম থাকায় দাম বাড়তি। শীতের আগাম সবজি উঠতে শুরু করলেও দাম না কমে বরং বাড়ছে। মরিচের দামও বেড়ে কেজি প্রতি ২০০ টাকার ওপরে। কেজি প্রতি দেশি পেঁয়াজ ৮০ থেকে ৮২ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে প্রতি কেজি আলু ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি দোকানে আলু বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৪ টাকা প্রতি কেজি। এ দিকে ইলিশ ধরা বন্ধ হওয়ার পর বাজারে মাছের দাম কিছুটা বেড়েছে।

বিভিন্ন ধরনের মাছের দাম কেজিপ্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে বলছেন বিক্রেতারা। সব ধরণের নিত্যপণ্যের দাম বাড়তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে সরকারের দাম বেঁধে দেওয়া ও জরিমানার কৌশলও কাজ করছে না বলে অভিযোগ তাদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ