শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

যশোরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের অভয়নগরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা শিশুসহ চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন।

গতকাল শুক্রবার বিকেলে নওয়াপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, নড়াইলের বাসিন্দা ইঞ্জিনিয়ার হিরক ও তার বন্ধু আশরাফুল তাদের পরিবার নিয়ে অভয়নগরে নবনির্মিত এলবি ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে বিকেল পৌনে ৫টার দিকে নওয়াপাড়া ভৈরব ব্রিজ এলাকার লেভেল ক্রসিং পার হওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা নামে একটি লোকাল ট্রেনের সঙ্গে তাদের প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হিরক (৩৫) ও এক নারী (৩০) মারা যান।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দুইজনকে মৃত অবস্থায় পাই এবং আহত অবস্থায় চারজনকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে পাঁচ বছরের এক মেয়ে শিশু মারা যায়। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে আশরাফুল মারা যান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ