শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

শিশুর নাম ‘মাহীন’ রাখা উচিত নয়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনেক মানুষ তার সন্তানের নাম রাখেন, মাহীন। এর অর্থ- হীন, তুচ্ছ, লাঞ্ছিত। সম্ভবত কুরআনে কারিমের ‘মাহীন’ শব্দ শুনেছে, ব্যস, এর অর্থ বা এটি নাম হতে পারে কি না- এসব জানা ছাড়াই সন্তানের নাম রেখে দিয়েছে। মাহীন শব্দটি কুরআনে কারীমের কয়েক জায়গায় এসেছে। উদাহরণ স্বরূপ দু-একটি উল্লেখ করা হল :

সূরা সাজদার ৮ নং আয়াত- ثُمَّ جَعَلَ نَسْلَهٗ مِنْ سُلٰلَةٍ مِّنْ مَّآءٍ مَّهِیْنٍ.

(তিনি কাদা হতে মানব সৃষ্টির সূচনা করেছেন।) অতঃপর তিনি তার বংশ উৎপন্ন করেন ‘তুচ্ছ’ তরল পদার্থের নির্যাস হতে। এখানে মাহীন অথর্, ‘তুচ্ছ’।

সূরা কলাম-এর ১০ নং আয়াত- وَ لَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِیْنٍ. এবং অনুসরণ করো না তার, যে কথায় কথায় শপথ করে, যে ‘লাঞ্ছিত’। এখানে মাহীন অর্থ, ‘লাঞ্ছিত’।

এখন বলুন, নাম রাখার আগে যদি কেউ এ বিষয়টি জানত, সে কি নিজ সন্তানের নাম ‘মাহীন’ রাখত!

আর কোনো শব্দ কুরআনে থাকার অর্থই এ নয় যে, তা দ্বারা কারো নাম রাখা যাবে। দেখতে হবে, শব্দটি কোন্ প্রসঙ্গে এসেছে, কী তার অর্থ। ফিরাউন, হামান, কারূন-নামগুলোও তো ভিন্ন ভিন্ন প্রসঙ্গে কুরআনে এসেছে। আমরা কি এগুলো দ্বারা কারো নাম রাখি? তাই আসুন সন্তানের নাম রাখায় সচেতন হই।

সূত্র: মাসিক আলকাউসার, সফর ১৪৪২, অক্টোবর ২০২০

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ