শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

লামায় পানিতে উপজাতি বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. মিজানুর রহমান
লামা প্রতিনিধি>

বান্দরবান লামা উপজেলায় আজিজ নগর ইউনিয়নে পানিতে ভাসমান অবস্থায় ষাটোর্ধ উপজাতি বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

উপজেলার আজিজনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাহাদুর ঝিরিস্থ নূর মোহাম্মদ এর মাছের প্রজেক্টে লাশটি পাওয়া যায় বলে জানিয়েছেন ইউপি মেম্বার মুহা. জসিম উদ্দিন।

আজিজনগর পুলিশ ফাঁড়ির আইসি (এসআই) মনির উদ্দিন বলেন, লাশটি আজিজনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাট্টলী পাড়া মৃত মংজিরা ত্রিপুরার ছেলে জনচন্দ্র ত্রিপুরার (৬৩)। লাশটি উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

৫নং ওয়ার্ডের মেম্বার আবুল হাসেম বলেন, জনচন্দ্র ত্রিপুরা সবসময় মদ পান করত। ধারণা করা হচ্ছে রাতে মদ খেয়ে যাওয়ার পথে গোদার পাড় হতে পিছলে পানিতে পড়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত করল প্রকৃত কারণ জানা যাবে।

কাট্টলী ত্রিপুরা পাড়ার কারবারী নবচন্দ্র ত্রিপুরা বলেন, নিহত জনচন্দ্র ত্রিপুরার ২ ছেলে ১ মেয়ে ও স্ত্রী রয়েছে। সে প্রচুর মদ পান করত।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লামা থানা থেকে আরও পুলিশ পাঠানো হয়েছে। আমরা গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ