শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

হবিগঞ্জের সায়হাম কটন মিলে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ার সায়হাম কটন মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কটন মিলটিতে আগুনের সূত্রপাত ঘটে যা এখনো জ্বলছে।

বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত এ আগুন নিয়ন্ত্রণে আনতে ৬টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, মোট ৬টি ইউনিট সুতার মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সায়হাম কটন মিলের উপব্যবস্থাপনা পরিচালক এম এম রেজা বলেন, রাত সাড়ে ১২টার দিকে মিলে আগুন লাগে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, কটন মিলে মোট ১০০ কোটি টাকা মূল্যের তুলা মজুত ছিল। আগুনে তা সম্পূর্ণ পুড়ে গেছে।

মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুহা. রকিব বলেন, সিলেট, হবিগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করে যাচ্ছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, রাত থেকে কটন মিলটিতে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এই ঘটনায় হতাহতের কোনো তথ্য আপাতত নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ