শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

বন্যায় ক্ষতিগ্রস্তদের খেলাফত ছাত্র আন্দোলনের হাদিয়া বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের উদ্যোগে গত মঙ্গলবার জামালপুর জেলায় যমুনা নদীর পার্শ্ববর্তী
নোয়ারপাড়া এলাকায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ এতিম, বিধবা ও অসহায় বৃদ্ধদের হাতে হাদিয়া নগদ টাকা বিতরণ করা হয়। খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহর নেতৃত্বে হাদিয়া বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হাফেজ হাবিবুর রহমান প্রমূখ।

বন্যার পানি নেমে যাওয়ার পরেও বন্যাকবলিত এলাকাগুলোতে মানুষের চরম আর্থিক টানাপোড়েন বিরাজমান থাকার প্রেক্ষিতে ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সামর্থ্যবান সবাইকে গরীব-দূখী মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। জামালপুর জেলায় হাদিয়া বিতরণ শেষে নেত্রকোণায় এক বৈঠকে হাফেজ মোজাম্মেল হককে আহবায়ক ও হাফেজ আব্দুল মোত্তালিবকে সদস্য সচিব করে খেলাফত ছাত্র আন্দোলনের জেলা শাখার ১০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন খেলাফত যুব আন্দোলন নেতা গাজী আব্দুর রহিম, হাফেজ সালমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ