শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

ফুলপুরে আল সৌদিয়া রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান: ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অপরিচ্ছন্ন জায়গায় খাবার সংরক্ষণের দায়ে আল সৌদিয়া রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এসিল্যান্ড ফাতেমা-তুজ-জোহরার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনার সময় দেখা যায়, রেস্টুরেন্টের রান্নাঘরটি নর্দমার পাশে অবস্থিত। নর্দমার পানি উপচে রান্নাঘরে প্রবেশ করছে এবং সেই পানির উপরে রান্না করা খাবার রাখা হচ্ছে। এ সকল কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসিল্যান্ড ফাতেমা-তুজ-জোহরা সাংবাদিকদের বলেন, জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ