শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

খাগড়াছড়িতে আল্লামা আহমদ শফী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি থেকে>

খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আল্লামা আহমদ শফী (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (১৫ অক্টোবর) দুপুর ২টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনীর সভাপতিত্বে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ওলামা-মাশায়েখ ও আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, শতবর্ষী আল্লামা আহমদ শফী রহ. অমৃত্যু মহানবী সা. এর হাদিসের খেদমত করে গেছেন। গত ৫০ বছরে দেশে এত বড় আল্লাহর ওলী জন্মগ্রহণ করেন নাই। সর্ববৃহৎ জানাজা প্রমাণ করে তিনি কত বড় আল্লাহর ওলী ছিলেন।

প্রধান বক্তা নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুফতি কুতুবুদ্দিন নানুপুরী বলেন, আল্লামা আহমদ শফী ছাত্রজীবনে প্রখর মেধা ও সত্যবাদী ছিলেন। তার ২২ বৎসর তৎকালীন ভারতের শীর্ষ আলেম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহ.তার সততা-দক্ষতা ও তাকওয়া দেখে খিলাফত প্রদান করেন। তিনি আমাদের জন্য শুধু একজন অভিভাবক নয়, আমাদের জন্য বড় মাপের একজন আদর্শবান অভিভাবক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি জামিয়া ইসলামিয়া বাবুনগরের মুহাদ্দিস মাওলানা মুফতি মীর হোসেন, শানে সাহাবা কাউন্সিলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদী, খাগড়াছড়ি কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর ও পুরাতন পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী কাসেমী।

সভায় বক্তব্য রাখেন মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা মুফতি রবিউল ইসলাম শামিম, মাওলানা আব্দুল হক, মাওলানা ফরিদ, মাওলানা আব্দুর রহমান মাওলানা জামাল হাসান জামিল, মাওলানা হাফেজ ফজলুল হক, মুফতি শামীম হোসেন ফারুকী, মাওলানা দিদারুল আলম কাসেমী, মাওলানা আখতারুজ্জামান ফারুকী, মাওলানা নুরুল কবির আরমান,মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন, হাফেজ ওমর ফারুক, মাওলানা হাফেজ আব্দুল মালেক, মাওলানা মহিউদ্দিন, মাওলানা ইব্রাহিম খলিল আল ফরিদী, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মুফতি মহিউদ্দিন, মাওলানা মোবিনুল ইসলাম প্রমূখ। সঞ্চালনায় ছিলেন মাওলানা মহিউদ্দিন সুরুজ।

পরিশেষে আল্লামা আহমদ শফীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ