শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

আল্লামা শাহ আহমাদ শফী রহ. এর স্মরণে ফরিদপুরে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সাবেক মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী রহ. এর স্মরণে ফরিদপুরে একটি বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ) জেলার ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া আরাবিয়া শামসুল উলুমে (খাবাসপুর মাদরাসা) বিকেল ৩ টায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের স্বনামধন্য আলেম-ওলামা অনুষ্ঠানটিতে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন বেফাকের ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, কওমি উলামা পরিষদের সভাপতি ও জামিয়া আরাবিয়া শামসুল উলুম এর প্রিন্সিপাল ও শাইখুল হাদিস আল্লামা মুফতি কামরুজ্জামান।

তিনি বলেন, আল্লামা শাহ আহমাদ শফি রহ. তার বিচিত্র কর্মময় জীবনের জন্য চিরকাল অমর হয়ে থাকবেন। তিনি যে অঙ্গনে প্রবেশ করেছেন, সে জায়গাকেই মুখরিত করে তুলেছেন নিজ কর্মগুণে। আল্লামা মাদানির শাগরেদ ও খলিফা হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। নিজ ছাত্রদের নিকট অনন্য ওস্তাদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। হাটহাজারীর দীর্ঘ সময় মুহতামিম থেকে মাদরাসা পরিচালনায় অনন্য নজির স্থাপন করেছেন। তা ছাড়া সরাসরি রাজনীতি না করলেও রাজনৈতিক অঙ্গনে জীবনের শেষের দিকে তার অনেক প্রভাব ছিল। সবশেষ তিনি দেশের ইসলামি আন্দোলনের প্রবাদ পুরুষ হয়ে উঠেছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেফাকের ফরিদপুর জেলা কমিটির সভাপতি আল্লামা হেলালুদ্দীন, জেলার সুপ্রাচীন ইসলামী বিদ্যপীঠ জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়া মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা আকরাম আলী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহঃ এর সাহেবজাদা আল্লামা মাহবুবুল হক প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় বেফাকের ফরিদপুর জেলা ও থানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ