শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

‘সংসদে মহানবী সা. এর কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদুর রহমান মুমতাজী
যশোর থেকে >

ফেইসবুকে হযরত মোহাম্মাদ সা. কে কটুক্তিকারী যবিপ্রবি শিক্ষার্থী মিঠুন মন্ডলের মৃত্যুদণ্ডের দাবিতে যশোরের দড়াটানা এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে যশোর জেলা ইমাম পরিষদ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে দড়াটানা ভৈরব চত্বরে জেলা ইমাম পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- যশোর জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী।

বিক্ষোভ সমাবেশে বক্তারা জাতীয় সংসদে মহানবী সা. ও ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস করার আহ্বান জানান।

মুফতি কামরুল আনোয়ার নাঈম ও মুফতি আমানুল্লাহ কাসেমীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মুহা. আব্দুল মান্নান, মুফতি মুহা. মুজিবুর রহমান, মাওলানা নাজমুল হক, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা নাসিরুল্লাহ, মাওলানা নাজির উদ্দীন, মুফতি শামসুর রহমান, মুফতি হাফিজুর রহমান, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি মাহমুদ হাসান, মাওলানা আরিফুল্লাহ আলমগীর, মুফতি উবায়দুল্লাহ শাকির, মুফতি মাসুদুর রহমান ও মুফতি আব্দুল হান্নান।

সমাবেশ শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ