শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

টেকনাফে ভাইয়ের হাতে বোন খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টেকনাফ প্রতিনিধি: টেকনাফে সহোদর ছোট ভাইয়ের হাতে বড় বোন খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক ইদ্রিস (৩৫) পলাতক রয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ারা বেগম (৪৫) মুহাম্মদ হোসেনের মেয়ে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত ঘটনার জের ধরে দীর্ঘ দিন ধরে ভাই বোনের মধ্যে বিরোধ চলে আসছিল। ১৩ অক্টোবর সকালে জমি জমার জেরে তর্কের এক সময় ইদ্রিস তার বড় বোন দেলোয়ারা বেগমকে এলোপাথাড়ি কোপ দেয়। কোপ দিয়ে ঘাতক ইদ্রিস পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ইদ্রিসকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান টেকনাফ মডেল থানার ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ