সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

মাওলানা ড. মুহাম্মদ আদিল খানের শাহাদাতে মুফতি তাকি উসমানীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: পাকিস্তান জামিয়া ফারুকিয়া করাচির প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রহ. এর ছেলে মাওলানা ড. মুহাম্মদ আদিল খানের শাহাদাত সম্পর্কে মুফতি তাকি উসমানী বলেন, এই হত্যাকাণ্ড গৃহযুদ্ধের আগুন জ্বালানোর ষড়যন্ত্র। ধৈর্য ও বুদ্ধি দিয়ে এই ষড়যন্ত্রকে ব্যর্থ করতে হবে।

এক টুইট বার্তায় তিনি বলেন, মাওলানা ড. মুহাম্মদ আদিল খানের শাহাদাত অত্যন্ত মর্মান্তিক জাতীয় ট্রাজেডি। জালেমরা আমাদের এমন ব্যক্তি থেকে বঞ্চিত করেছে যার থেকে আশা ছিল। তিনি সাহাবায়ে কেরামের সম্মানের হেফাজতে কাজ করেছেন। অন্যদিকে তিনি নীতিগতভাবে জাতীয় ঐক্যের চেষ্টা করেছেন। আল্লাহ তায়ালা তার উপর রহমত জারি রাখুক।

মুফতি তাকি উসমানী টুইটে বলেন, এই হত্যাকাণ্ড দেশে অশান্তি ও গৃহযুদ্ধের আগুন জ্বালানোর ষড়যন্ত্র। আমাদের সকলের কর্তব্য, ধৈর্য ও বুদ্ধি দিয়ে এই ষড়যন্ত্রকে ব্যর্থ করা। এবং সরকারের কর্তব্য অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে সম্ভাব্য গৃহযুদ্ধের আগুন নেভানো।

উল্লেখ্য, জামিয়া ফারুকিয়া করাচির প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রহ. এর ছেলে মাওলানা ডক্টর আদিল খান শনিবার সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত বরণ করেন। আজ রোববার জামিয়া ফারুকিয়ায় তার ও তার চালক মকসুদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ