শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

কালাই পৌরসভার উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নেতাকর্মীদের হুমকি-ধামকিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি প্রার্থী অনিছুর রহমান তালুকদার। আজ শনিবার দুপুরে তিনি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

অভিযোগে বিএনপি প্রার্থী জানান, বিএনপি নেতাকর্মীসহ সাধারণা ভোটাররা আশা করেছিলেন ইভিএম পদ্ধতির এই নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে। সে আশায় ভোটাররা ভোটকেন্দ্রেও আসছিলেন। কিন্তু কম্পিউটারে ভোটারদের আঙ্গুলের ছাপ নেয়ার পর তাদের কেন্দ্র থেকে বের করে দিয়ে আওয়ামী লীগ প্রার্থীর নেতাকর্মীরাই ভোট দিয়ে যাচ্ছেন।

এছাড়া ভোটকেন্দ্রে তাদের এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন করে ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে। এ অবস্থায় প্রশাসনের কাছে অভিযোগ দিলেও তারা তা কর্ণপাত করছেন না। তাই বিএনপি এ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে বিএনপি প্রার্থীর এমন অভিযোগ নাকচ করে দিয়ে ভোট সুষ্ঠু হচ্ছে দাবি আওয়ামী লীগ প্রার্থীর।

-এএ