শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

কমলগঞ্জ কওমি মাদরাসা উন্নয়ন পরিষদের দোয়া মাহফিল আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ও আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ফেদায়ে ইসলাম আল্লামা খলিলুর রহমান শায়খে বরুণী রহ.-সহ আকাবির উলামায়ে কেরাম স্মরণে কমলগঞ্জ কওমি মাদরাসা উন্নয়ন পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামীকাল (১১ অক্টোবর) রোববার, সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের সহসভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুল বারী ধর্মপুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাদরাসায়ে নূরে মদিনা, শায়েস্তাগঞ্জের মুহতামিম মুনাযিরে জামান আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী। সভাপতিত্ব করবেন কমলগঞ্জ কওমি মাদরাসা উন্নয়ন পরিষদের মজলিসে শুরার সভাপতি মাওলানা বদরুদ্দীন ও মজলিসে আমেলার মজলিসে সভাপতি মাওলানা আবদুল গাফফার।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল সফল করার আহ্বান জানিয়েছেন কমলগঞ্জ কওমি মাদরাসা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ