শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

সিংড়ায় নারী-শিশু নিযার্তন, হত্যা ও ধর্ষন বিরোধী মানববন্ধন করল হিলফুল ফুযুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. জাকারিয়া মাসুদ
নাটোর জেলা প্রতিনিধি>

নাটোরের সিংড়ায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যদণ্ডের দাবি জানিয়েছে ইসলামী সামাজিক সংগঠন হিলফুল ফুযুল বাংলাদেশ।

বৃহষ্পতিবার সকাল ১১টায় নাটোরের সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সারাদেশব্যাপী নারী-শিশু নিযার্তন, হত্যা ও ধর্ষন বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সভায় হিলফুল ফুযুল বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এই দাবি জানান।

সংগঠনের সভাপতি মোল্লা মুহা. এমরান আলী রানার সভাপতিত্ব এবং সাধারন সম্পাদক মুফতি জাকারিয়া মাসুদের সঞ্চালনায় বক্তব্যদেন সংগঠনের উপদেষ্টা মুফতি শাহ জামাল উদ্দিন রাব্বানী, সিনিয়র সহ সভাপতি মাওলানা আতিকুর রহমান সাদী, সহ সভাপতি মাওলানা মুহা. ওমর ফারুক, ইটালী বিষ্ণপুর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহা. মিজানুর রহমানসহ অন্যরা।

বক্তারা বলেন, সারাদেশে প্রতিদিন ধর্ষনের তালিকা যে ভাবে বাড়ছে তাতে আর বেশি দিন নয় অল্পদিনের মধ্যেই করোনা ভাইরাসের চেয়ে ভয়াবহ রুপ নিবে। এই সামাজিকব্যাধি থেকে আপনি আমি কেউ রেহাই পাবো না। সমাজে যত অপকর্ম হয় তার মধ্যে সবচেয়ে ঘৃনিত ও লজ্জিত অপকর্ম হলো ধর্ষণ। ধর্ষণ হত্যার চেয়েও ভয়াবহ অপরাধ। তাই ধর্ষকদের যে প্রচলিত আইন আছে তা সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ