শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের চিকিৎসা দিবে ফরিদপুর ডায়াবেটিক সমিতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি>

'ফরিদপুর ডায়াবেটিক সমিতি' মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ডায়বেটিকস এসোসিয়েশন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা ও বিশেষ সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র জানায়, চিকিৎসা সেবা ও বিশেষ সুবিধা প্রদান সমূহের মধ্যে রয়েছে- ৩টি সাধারণ বিছানা ফ্রী, কেবিনে অবস্থানকালে পঞ্চাশ ভাগ, ইনভেস্টিগেশন চার্জ পঞ্চাশ ভাগ রেয়াত, হাসপাতালে বিশেষ বিশেষ পরীক্ষা পত্র ছাড়, এম. আর. আই পরীক্ষার জন্য দুই হাজার টাকা, সিটি স্ক্যান এর জন্য পনের শত টাকা। ডায়বেটিকস এর রক্তের পরীক্ষার জন্য কোন চার্জ দিতে হবে না।

ফরিদপুর জেলা ইউনিট কমান্ড কার্যালয়ের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ ও ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মুহা. নজরুল ইসলাম জানান, ফরিদপুর ডায়বেটিকস সমিতির সাথে আমরা আলোচনান্তে প্রদানকৃত সিদ্ধান্তের চিঠিটি আমরা অবগতি প্রচারে জন্য ব্যবস্থা গ্রহন করেছি।

ফরিদপুর সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মুহা. শামসুদ্দীন মোল্লা জানান, ফরিদপুর ডায়াবেটিক সমিতির এ সিদ্ধান্তের জন্য আমরা কর্তৃপকে ধন্যবাদ জানাই। আমরা দীর্ঘদিন যাবৎ ফরিদপুরের বিভিন্ন চিকিৎসা সেবাদান প্রদানকারী প্রতিষ্ঠান ও চিকিৎসকদের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে আসছি।

ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন কমান্ড কাউন্সিলের কমান্ডার মুক্তিযোদ্ধা মুহা. আনোয়ার হোসেন মোল্লা মুঠোফোনে জানান, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ সুবিধা প্রদানের এ মহতি সিদ্ধান্ত গ্রহণ করায় ফরিদপুর ডায়াবেটিক সমিতিকে ভাঙ্গা উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ