শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

দেশব্যাপী লাগাতার অব্যাহত ধর্ষণের প্রতিবাদে ময়মনসিংহ ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

সারা দেশব্যাপী লাগাতার অব্যাহত ধর্ষণ ও নোয়াখালীতে গৃহবধূর উপর ধর্ষণের উদ্দেশ্য পাশবিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখা।

আজ (৬অক্টোবর) মঙ্গলবার বিকেল ৫টায়,নগরীর মাসকান্দা পলিটেকনিক্যাল মোড়ে সমাবেশটি অনুষ্ঠিত হয়,সমাবেশ শেষে টেকনিক্যাল মোড় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে,ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলপূর্ব সমাবেশে গত ৪অক্টোবর নোয়াখালীতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন,নোয়াখলিতে নারীর উপর পাশবিকতার যে চিত্র সামনে এসেছে তা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। দেশে এখন আওয়ামী জাহেলিয়াত চলছে। বিগত বারো বছরে নারী উন্নয়নের বুলি আওড়ানো আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের মাধ্যমে দেশকে ধর্ষনের অভয়ারণ্যে পরিনত করেছে। একেরপর এক ধর্ষণের ঘটনা ঘটছে কিন্তু কোনটিরই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়নি।

বক্তারা আরো বলেন,সারাদেশে ধর্ষণের যে হারে প্রতিযোগিতা চলছে,এতে এটাই বুঝা যাচ্ছে যেনো, সরকার তাদের কে মৌনভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই,যদি আপনি ধর্ষকদের শরিয়াহ মোতাবেক শাস্তি দিতে অক্ষম হোন,তাহলে এখনি আপনার এই ব্যর্থ ক্ষমতা ছেড়েদিন,অন্যথায় দেশে যে কোন পরিস্থিতির জন্য আপনিই দায়ি হবেন। যতদিন দেশে শরিয়া আইন চালু না হবে ততদিন দেশে এই ধর্ষণের ধারা অব্যাহতই থাকবে।

সমাবেশে,ছাত্র জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা চৌধুরী নাসীর আহমাদের সভাপতিত্বে ছাত্র জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক আজিজুল হক তালহার সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা মুফতি ইসমাঈল মানসুর,ছাত্র জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মতিউর রহমান মামুন,ছাত্র জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আলিম,ছাত্র জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দগণও এসময় উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ