শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

মাওলানা মুজ্জাম্মিল আলী রহ. নিভৃতচারী বুজুর্গ আলেম ছিলেন: আল্লামা নূরুল ইসলাম খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলূম দরগাহপুর মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান বলেছেন, সুনামগঞ্জের খ্যাতিমান প্রবীণ আলেম মৌলভী মুজ্জাম্মিল আলী রহ. নিভৃতচারী বুজর্গ ও মুত্তাকী আলেম ছিলেন।দিরাই উপজেলার দৌলতপুর নোয়াপাড়া দারুল উলূম মাদরাসা প্রতিষ্ঠা করে তিনি এই অঞ্চলে ইসলামি শিক্ষার বিকাশ ও সম্প্রসারণ করেছেন।তাঁর রেখে যাওয়া আমানত মসজিদ, মাদ্রাসা ও মক্তব সংরক্ষণে সবাইকে ভূমিকা রাখতে হবে।

আজ (বৃহস্পতিবার) সুনামগঞ্জের দিরাই উপজেলার দৌলতপুর নোয়াপাড়া গ্রামবাসীর উদ্যোগে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শায়খ মুহি উদ্দিন কাসেমী ও মাওলানা সিরাজুল হকের যৌথ সঞ্চালনায় দৌলতপুর নোয়াপাড়া দারুল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মৌলভী মুজ্জাম্মিল আলী রহ.স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রাধন অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আল্লামা নূরুল ইসলাম খান আরো বলেন, এই এলাকায় কওমী মাদ্রাসা ও দেওবন্দী আদর্শ প্রতিষ্ঠায় তিনি আজীবন কাজ করে গেছেন। তিনি একজন সমাজ সংস্কারক ও দুনিয়াবিমুখ আলেমে দ্বীন।তৎকালীন সময়ে আলীয়া মাদ্রাসায় পড়াশুনা করে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি কওমী মাদ্রাসা গড়ে তুলেন।নিরহংকার,সহজ-সরল ও মুখলিস এই ব্যক্তিত্বের জীবনাদর্শ আমাদের অনুসরণ করতে হবে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, নোয়াপাড়া দৌলতপুর খাদিজাতুল কুবরা রা. টাইটেল মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা ইলিয়াছ আহমদ,দৌলতপুর নোয়াপাড়া দারুল উলূম মাদ্রাসার নায়বে মুহতামিম মাওলানা শায়খ তাহির আহমদ,ছয়হাড়া নগদীপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা সাদিকুর রহমান, নোয়াপাড়া দৌলতপুর মহিলা মাদ্রাসার নায়বে মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান,দৌলতপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা ফজলুল কাদির,মাওলানা সুজাত আহমদ খান,মাওলানা মিজানুল হক,মাওলানা শাহ নূর।

আরো উপস্থিত ছিলেন,মাস্টার ফয়েজ আহমদ চৌধুরী,মাওলানা মুকিম উদ্দিন, রাজনাও জামেয়া ইসলামিয়া দারুন নাজাতের শিক্ষক মাওলানা আব্দুর রহমান, মাও.এমদাদুল হক আরকান,নগদীপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল ফজল,মাওলানা ফয়সল আহমদ চৌধুরী,মাওলানা শহিদুল ইসলাম সর্দার,মাওলানা কামরুল হাসান জগলু,মাওলানা সাইফুর রহমান প্রমুখ। আলোচনা শেষে মৌলভী মুজ্জাম্মিল আলী রহ. এর মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ