রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

গজারিয়ায় ফ্যান কারখানায় আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দিস্থ সুপার স্টার ফ্যান কারখানায় গতকাল বুধবার রাত পৌনে ৮টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

গজারিয়া ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় গজারিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইদুর রহমান খান দীপু আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কারখানায় কাজ চলাকালীন সময়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষনিক ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোটি কোটি টাকার সম্পদ রক্ষা হয় উল্লেখ করে আহত গজারিয়া ফায়ার সার্ভিস কর্মরত সাইদুর রহমান খান দীপু জানান, ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক নিরূপণ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সুপার স্টার কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা বিজয় বাবু আগুন লাগার বিষয়ে জানান, প্রতিষ্ঠানে কাজ চলাকালীন সময়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সূত্রপাত হয়। তবে তাৎক্ষনিক ভাবে ফায়ার সার্ভিস চলে আসায় কারখানার ভিতরে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ