শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

প্রধানমন্ত্রীর জন্মদিনে ১ হাজার কুরআন বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক হাজার মাদরাসার ছাত্রের মাঝে কোরআন শরীফ বিতরণ করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।

সোমবার সকাল ১০টায় পাইকবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় দোয়া ও আলোচনা সভা সম্পন্ন হয়।

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে যেমন বাংলাদেশ স্বাধীন হতো না, তেমনি জননেত্রী শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে কাউকে পাওয়া যেত না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের রোল মডেল। তার হাত ধরেই কওমি মাদ্রাসা রাষ্ট্রীয় স্বীকৃতি পায়। তিনি করোনাকালীন দেশের ইমাম মুয়াজ্জিনদের যেভাবে সহায়তা করেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে যুগের পর যুগ।

সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ূন কবির মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরপুর পীর সাহেব আবদুল্লাহ মোহাম্মদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান শিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ