শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

গাজীপুরে ওয়ালটনের গোডাউনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ওয়ালটনের একটি গোডাউন। গাজীপুরের শ্রীপুরে ওয়ালটনের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বরমী কলেজ রোড এলাকায় প্রবাসী রাসেল মোড়লের তিনতলা বাসার নিচতলায় ওয়ালটনের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ওপরের তলায় আগুন ছড়িয়ে পড়লে মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।

বরমী ওয়ালটন প্লাজার স্টাফ জাহাঙ্গীর হোসেন জানান, গোডাউনে থাকা ফ্রিজ, টিভিসহ বহু মালামাল ছিল। প্রায় সবকিছুই পড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে বলতে না পারলেও কোটি টাকার ক্ষতি হতে পারে বলে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ