শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

এবারও বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় নুরুল কুরআন মাদরাসার সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদাসিরিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের ৪৩ তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে হিফজ বিভাগে কৃতিত্বপুর্ণ ফলাফল অর্জন করেছে মৌলভীবাজার জেলার ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান সদর উপজেলার শ্রীরাইনগরে অবস্থিত নূরুল কুরআন মাদরাসা মৌলভীবাজার।

এবারের বেফাকের ৪৩তম কেন্দ্রীয় পরিক্ষায় অংশগ্রহণ করে ৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন মুমতায (A+) সহ ২জন ছাত্র মেধাতালিকায় ২য় স্থান ও একজন জায়্যিদ জিদ্দান পেয়ে কৃতকার্য হয়েছে।

ফলাফল প্রতিক্রিয়ায় সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল মহান রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করে শিক্ষকবৃন্দকে অভিনন্দন জানান, বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা মেহনত করে এ আশাতীত ফলাফল অর্জনে সক্ষম হয়েছে তাদের শুকরিয়া আদায় করেন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

তিনি বলেন, আগামী দিনগুলোতেও অতিতের ন্যায় ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ, দেশবাসীর সসহযোগীতা ও দোয়া চাই।

উল্লেখ্য, মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকে নুরুল কুরআনের ছাত্ররা মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে আসছে,নুরুল কুরআন মাদরাসা সফলতার ৪র্থ বর্ষে পদার্পণ করল।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের হিফযুল কুরআন ও ইলমুত তাজবীদ মারহালার ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার ফলাফলের সকল তথ্য বেফাকের নিজস্ব ওয়েব সাইট https://wifaqresult.com/ তে পাওয়া যাবে।

এবার ৪৩তম কেন্দ্রীয় এ পরীক্ষার গড় পাশের হার ৯১.৯৫ %, মেধা প্রাপ্ত ৫৫৮ জন। হিফযুল কুরআন মারহালায় মােট পরীক্ষার্থী ২২ হাজার ৮৭৬ ৬৫ জন অংশগ্রহণ করে। স্টার মার্ক পেয়েছে ৫ হাজার ৮৬২ জন। মােট উত্তীর্ণ পরীক্ষার্থী ১৩১২৭ জন। অনুপস্থিত ৯৮২২ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ