শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

ফরিদপুরের সালথায় আলেমদের সাথে জেলা প্রশাসকের মত বিনিমিয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল ও করোনা ভাইরাস রোধে মসজিদের ইমামও আলেম ওলামাদের সাথে জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার সকাল ১০টায় সালথা উপজেলা অডিটোরিয়াম কাম হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরে জেলা প্রশাসক অতুল সরকার।

অতুল সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের আলেম-ওলামা ও মসজিদের ইমামদের প্রতি ওয়াক্ত নামাজের পরে করোনা থেকে মুক্তি পেতে দোয়া প্রার্থনা করার আহব্বান জানিয়েছেন।

তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতি প্রতিরোধে আলেম-ওলামা, মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের অনন্য ভূমিকা রাখতে হবে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতি নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। ধর্মের সঠিক যুক্তি দিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথ থেকে মানুষকে ফেরাতে হবে। মাদকের বিষাক্ত ছোবলে আক্রান্ত যুবসমাজ, এদের রক্ষা করতে হবে। অনিয়ম–দুর্নীতির বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মসজিদের ইমামরা হলেন সামাজিক নেতা। দেশ, দেশের মানুষকে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সবাইকে কাজ করতে হবে। ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধে আঘাত করে- এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকার সবসময় সতর্ক রয়েছে বলে জানান তিনি।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলার উপ-পরিচালক শেখ আকরামুল হক, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহা. ওয়াদুদ মাতুব্বর, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও (নগরকান্দা-সালথা সার্কেল) এফ. এম মহিউদ্দিন, বাহিরদিয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা আকরাম আলী, সালথা থানা তদন্ত ওসি সুব্রত গোলদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, পুরুরা মাদরাসার সহকারী মুহতামিম মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দীন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ