শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

ব্রিজের গোড়ায় গর্ত, রাস্তা ভাঙা; দূর্ভোগে ৮-১০ গ্রামের বাসিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান: ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের খড়িয়া নদীর ঘাটপাড় ব্রিজের গোঁড়ায় মাটি সড়ে গিয়ে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ৮/১০গ্রামের মানুষ। এছাড়া খড়িয়া ঘাট হতে দ্বারাকপুর বাজার পর্যন্ত ৩ কি:মি: রাস্তারও বেহাল অবস্থা।

ভাইটকান্দি দক্ষিণ পাড়া, খড়িয়া ঘাটপাড়, দারাকপুর উত্তরপাড়া, চরবাহাদুরপুর,রামভদ্রপুর,বাহাদুরপুর সহ আশপাশে অন্যান্য গ্রামের সাধারণ মানুষ,স্কুল -কলেজের শিক্ষার্থী, চাকুরীজীবী, কৃষকসহ সকলেই চরম দূর্ভোগের শিকার।

দ্বারাকপুর গ্রামের আবুল কালাম বলেন, পাঁকা রাস্তা নির্মাণ না হওয়ায় এই এলাকার মানুষ উপজেলা সদরের সাথে সারাসরি যোগাযোগ করতে পারছে না। একই গ্রামের সাখাওয়াত হোসেন বলেন,'এইটুকু রাস্তা পার হতে অনেক কস্ট করতে হচ্ছে '।

এ বিষয়ে ৩নং ভাইটকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ বলেন, ৩ কি:মি: কাঁচা রাস্তা পাকাকরণের জন্য কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এছাড়া ব্রিজের দুইপাশে নিজের অর্থায়নে ৫০/৬০হাজার টাকার মাটি কেটে গর্ত মেরামত করা হয়েছিলো।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন,'জায়গাটা ভিজিট করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য উপজেলা ইঞ্জিনিয়ারকে বলে দিচ্ছি '।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ