রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
লটারি পদ্ধতিতে ভর্তি নিয়ে হাসনাতের প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী আল্লাহ প্রদত্ত ইলম মানব জীবনের প্রধান শক্তি শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানের পূর্ণ স্কলারশিপে পড়ার সুযোগ যে কওমি মাদরাসায় ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট প্রধানমন্ত্রী, নায়েবে আমির, জামায়াত ও উলামায়ে কেরাম: কিছু পর্যবেক্ষণ গণভোট নিয়ে আলোচনা করতে চাইলেন জামায়াত আমির, থামিয়ে দিলেন স্পিকার

জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসায় আল্লামা শফী রহ. স্মরণে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

রাজধানী ঢাকার মানিকনগরে জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসায় হেফাজতে ইসলামের আমির, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আহমদের সভাপতিত্বে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ. স্মরণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শায়খুল ইসলামের মৃত্যুতে এ দেশ একজন যোগ্য রাহবার হারিয়েছে, এ জাতি একজন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠ হারিয়েছে তার ইন্তেকালে ইসলামী জগতে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হবার নয়। আল্লামা শফী শুধু বাংলাদেশের মুসলিম সমাজের গর্বই ছিলেন না, এই উপমহাদেশের একজন শীর্ষস্থানীয় আধাত্মিক রাহবার হিসেবে শতবর্ষতেও অধিষ্ঠিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. এর মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসার শাইখুল হাদিস আল্লামা জাফর আহমদ হাফি.। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মাদরাসার আসাতাজায়ে কেরাম, এলাকার আলেম উলামা ও দীন দরদি তাওহিদি জনতা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ