বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক ইলমুল কিরাআতের পরীক্ষা নেওয়ার উদ্যোগ বেফাকের রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি মুদি দোকানসহ ১৬ ব্যবসায়ী খাতকে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ভিপি নুরের উপর পুলিশি হামলার নিন্দা জানিয়েছে ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর ও তার সহকর্মীদের উপর পুলিশি হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

আজ মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সংগঠনের পক্ষে এ নিন্দা জানান ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ। এছাড়াও নূরের বিরুদ্ধে করা ধর্ষণের মামলা কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অবিহিত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়, ছাত্রজনতার আন্দোলন সংগ্রামকে নৈতিকভাবে মুকাবেলায় ব্যর্থ হয়ে উল্টো কন্ঠরোধ করতে এধরনের হীন পন্থা অবলম্বন করা দুঃখজনক। তাই মামলা হমলার পথ পরিহার করে অবাধ বাক-স্বাধীনতা নিশ্চিত করতে ক্ষমতাসীনদের প্রতি আহবান জানাচ্ছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

গতকাল সন্ধায় শান্তিপূর্ণ প্রতিবাদে ভিপি নূরসহ অন্যান্যদের উপর পুলিশের হমালার নিন্দা জানিয়ে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে জোর দাবি জানানো হয় বিবৃতিতে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ