শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর ইন্তেকালে আল্লামা সুলতান যওক নদভীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সদরুল মুহতামীম শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারীস বাংলাদেশের সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন মহাসচিব আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী।

আজ শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন।

শোকবাণীতে আল্লামা নদভী বলেন, আল্লামা শাহ আহমদ শফী ছিলেন ভারত স্বাধীনতা আন্দোলনের সিপাহসালার সায়্যেদ হুসাইন আহমাদ মাদানী রহ. এর অন্যতম খলিফা ও উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ। নাস্তিক মুরতাদ ও বাতিল বিরোধী আন্দোলনের মহানায়ক এ মনীষী মুসলিম উম্মাহর একজন মুখলিস রাহবার ও ওলামায়ে কেরামের ঐক্যের প্রতীক ছিলেন।

কুরআন-হাদিস প্রচার-প্রসারে তাঁর অপরিসীম ত্যাগ ও অবদান জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে এদেশের সর্বস্তরের আলেম-উলামা , দ্বীনদার মুসলিম জনতা একজন প্রকৃত রাহবার হারালো।

দুআ করছি মহান আল্লাহ রাব্বুল আলামীন উম্মাহ ও জাতির প্রতি তার বিশাল অবদানের উত্তম বিনিময় দান করে সকল ভুল ত্রুটি ক্ষম করে জান্নাতের উচু মাকাম দান করুন।

সর্বশেষ মরহুমের শোকসন্তপ্ত পরিবার, অগণিত খলীফা, মুরীদ, ছাত্র, ভক্ত, শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাঁদের সকলের সবরে-জামিলের জন্য দোয়া করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ