শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

লামায় পাহাড় কাটার দায়ে ৬ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. মিজানুর রহমান
লামা বান্দরবান>

বান্দরবানের লামা উপজেলায় অবৈধ পাহাড় কাটাসহ বিভিন্ন অভিযোগে ৬টি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পিবিসি ইটভাটাকে ১ লাখ টাকা, এবিসি ইটভাটাকে ১ লাখ টাকা, এফবিএম ইটভাটাকে ১ লক্ষ, বিবিএম ইটভাটাকে ৫০ হাজার টাকা, এসবিডব্লিউ ইটভাটাকে ৩০ হাজার, এফএসি ইটভাটাকে ২০ হাজার টাকা। মোট ৬টি ইটভাটা থেকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজা রশীদের নেতৃত্বে অভিযানে অংশ নেয় পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সিনিয়র কেমিস্ট এ কে এম ছামিউল আলম কুরসি, জুনিয়র কেমিস্ট মো. আব্দুস সালামসহ পুলিশের সদস্য এবং ইটভাটার মালিক ও প্রতিনিধিরা। এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরেরর জুনিয়র কেমিস্ট মো. আব্দুস সালাম।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সিনিয়র কেমিস্ট এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, অবৈধ পাহাড় কর্তন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬খ ধারার সুস্পষ্ট লঙ্ঘন, তাই অবৈধ পাহাড় কর্তনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

ইটভাটায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজা রশীদ বলেন, ইটভাটার মালিকরা অবৈধভাবে পাহাড় কেটেছেন, যা দন্ডনীয় অপরাধ। তাই তাদের সবাইকে বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়েছে।

উল্যেখ, ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় প্রায় ৩০টি ইট ভাটা রয়েছে। এসব ভাটায় ইট তৈরির জন্য পাহাড় কেটে মাটি সংগ্রহ করা হচ্ছে প্রতিনিয়ত, এমন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন গতকাল যৌথ অভিযান চালায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ