শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ২০২০-২১ অর্থবছরে ৪৯৪.৮৪ কোটি টাকার বাজেট অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

স্বাস্থ্যবিধি অনুসরণ করে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২০২০-২১ইং অর্থ বৎসরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে ।

গতকাল সোমাবার দুপুরে নগরীর এড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে,মেয়র মো.ইকরামুল হক টিটু'র সভাপতিত্বে এবং কাউন্সিলর ও কর্মকর্তাগণের উপস্থিতিতে বাজেট সভায় ২০২০-২১ অর্থবছরে ৪৯৪.৮৪ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে ২০১৯-২০ অর্থবছরের ১৫৩ কোটি ১৩ লক্ষ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। বাজেট সভার পূর্বে বেলা ১১টায় মসিকের ১১ তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়।

সভায় মেয়র টিটু বলেন,বাজেট প্রনয়নের পাশাপাশি বাজেট বাস্তবায়নের দিকেও নজর দিতে হবে,তবেই নাগরিক'দের সকল সুযোগ-সুবিধা নিশিত করা সম্ভব হবে।
সিটি কর্পোরেশনের রাজস্ব আয় বৃদ্ধির উপর গুরুত্ব দিয়ে মেয়র বলেন, সিটি কর্পোরেশনের বাজার ও অন্যান্য যে সম্পত্তি রয়েছে,সেসবের মাধ্যমে আয় বর্ধক প্রকল্প গ্রহণ করতে হবে।

২০২০-২১ সালের বাজেটে সড়ক ও অবকাঠামো উন্নয়ন,রক্ষণাবেক্ষণ ও সড়কবাতি ব্যবস্থাপনা খাতে ৪১৫.৩৯ কোটি টাকা, মুজিব বর্ষ উদযাপন খাতে ১'কোটি টাকা, মশক নিধন কার্যক্রম খাতে ৪.৪২ কোটি টাকা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে ১৪.৮৪ কোটি টাকা এবং প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা খাতে ৫.১২ কোটি টাকা নির্ধারণ হয়েছে।

-এটি