রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’ 

সিংড়ায় ইফার উদ্যোগে ইমাম-শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. জাকারিয়া মাসুদ
সিংড়া (নাটোর) প্রতিনিধি>

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা ব্যাপি ১ লক্ষ গাছের চারা বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে নাটেরের সিংড়ায় একহাজার ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে পৌর এলাকার মসজিদের ইমাম, আলেম-ওলামা ও ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের গাছের চারা বিতরণ করা হয়।

গাছের চারা বিতরন পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুহা. আব্দুর রউফ। প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব মুহা. জান্নাতুল ফেরদাউস, মেয়র সিংড়া পৌরসভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রুহুল আমীন, ধর্ম বিষয়ক সম্পাদক, সিংড়া উপজেলা আওয়ামী লীগ।

সভায় মাওলানা রুহুল আমীন বলেন, আলহাজ্ব এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির উপজেলা ব্যাপি ১লক্ষ গাছ লাগানোর কর্মসূচী বাস্তবায়নে ইতোমধ্যে টার্গেট পূর্ণ হয়েছে। তারপরও যারা গাছ লাগাতে আগ্রহী তাদেরকে আরও চারা দেয়া হচ্ছে।

ইমামদের সমাজে ব্যাপক গুরুত্ব রয়েছে। ইসলাম গাছ লাগানোর ব্যাপারে যে নির্দেশনা দেয় তা উল্লেখ করে সমাজে পরিবেশ রক্ষায় প্রত্যক্ষভাবে কাজ করতে আহ্বান জানান তিনি। আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলার প্রতিটি মসজিদে গাছ লাগানোর জন্য আরও পাঁচ হাজার চারা বরাদ্দ দেন তিনি।

সবশেষে উপজেলা কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুস সালামের দোয়ার মাধ্যমে শেষ করা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারন কেয়ারটেকার আলহাজ্ব মুহা. আশরাফুল ইসলাম , মাওলানা সিরাজুল ইসলাম এবং পৌর ওলামা লীগের সভাপতি আলহাজ্ব হাফেজ ইদরিস আলী সুমন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ