রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’ 

১ অক্টোবর থেকে ঝুলন্ত তার কাটা শুরু: মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনে আগামী ১ অক্টোবরের আগেই ঝুলে থাকা তার সরানোর নির্দেশ দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন,‘পয়লা অক্টোবর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে কোন ঝুলন্ত তারের জঞ্জাল থাকবে না। ওইদিন থেকেই ঝুলে থাকা তার কাটা শুরু হবে।’

আজ শনিবার দুপুরে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কের উদ্বোধনকালে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে ৯ একর জমির উপর নির্মিত পার্কটি রাজধানীর অন্যতম আধুনিক পার্ক হবে বলে জানান মেয়র।

আতিকুল ইসলাম বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজধানীর অবৈধ বিলবোর্ড, ফেস্টুন ও ব্যানার উচ্ছেদ অভিযান চলবে। যত বড় ক্ষমতাধারী আসুক না কেন, এ কাজে কেউ বাঁধা দিতে পারবে না।

বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক উদ্বোধনকালে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার ও ভারতীয় দূতাবাসের হাই কমিশনার রিভা গাঙ্গুলি উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ