শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

গহরপুরে মুহাম্মদ সা. অপমান করে ফেসবুকে মন্তব্য, এলাকায় ক্ষোভ ও উত্তেজনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল কাশেম অফিক
বালাগঞ্জ (সিলেট)>

সিলেটের বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের গহরপুরের শিওরখাল গ্রামের আব্দুল ওয়াহিদ চৌধুরীর ছেলে নিয়ামুল হ চৌধুরী নামের এক যুবক ফেসবুকে রাসূল সা. কে অপমান করে কমেন্ট ও ইসলামের ঐতিহাসিক সত্য কিছু বিষয়াবলির মনগড়া ব্যখ্যা করে। এতে পুরো উপজেলা ও এলাকায় উত্তেজনাকর পরিস্থতি বিরাজ করছে।

স্থানীয় ও ফেসবুকে ওই যুবকের আইডি ঘুরে জানা গেছে, পড়াশোনাকালীন সময়েই তার মনের মধ্যে ইসলামের প্রতি বিরোধ মনোভাব তৈরি হয়। তার পারিবারিকভাবে এই ধারণা লালন করা হয়ে থাকে। যে কারণে সে দীর্ঘদিন থেকে কৌশলে বিভিন্ন সময়ে তার ফেসবুক "Niaamul H Chowdhury (নিয়ামুল হ চৌধুরী)" আইডি থেকে পবিত্র ইসলাম ও নবী মুহাম্মদ, মা আয়েশা, সাহাবিদের নিয়ে বাজে মন্তব্য করে আসছে।

সাম্প্রতি md moniruzzamn এর পোস্টে Niaamul H Chowdhury রাসূল সা.কে নিয়ে বিব্রতকর এক কমেন্ট করেছে। এ নিয়ে উপজেলা জুড়ে প্রতিবাদের ঝড় বইছে।

এবিষয়ে তার বড় ভাই ফাতহুল হাসানাত চৌধুরী শিমুল বলেন, এর সাথে আমাদের পরিবারের দীর্ঘদিন থেকে কোন যোগাযোগ নেই, ধর্ম বিদ্বেষমূলক আচরণকারীর সাথে আমাদের যোগাযোগ থাকতে পারে না, আপনারা যা করবেন আপনাদের সাথে আছি।

এব্যাপারে সুলতানপুর মহিলা মাদরাসার নায়বে মুহতামিম মাও. নোমানুল হক চৌধুরী বলেন, নিয়ামুলের রাসুল সা. কে অপমান করে করা কমেন্টের সমর্থনে ঐতিহাসিক সত্য বিষয়াবলির উপর নিজস্ব কিছু ব্যাখ্যা দাড় করানোর চেষ্টা করতেছে। যা সুস্পষ্ট ভ্রষ্টতা। আমি অনতিবিলম্বে তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান জানাচ্ছি। অন্যথায় সে দেশের যেখানেই থাকুক প্রশাসনকে তার বিরুদ্ধে যথাযত আইনানুগ ব্যবস্থাগ্রহণের জোর দাবি জানাচ্ছি।

এব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, খবর পেয়ে তার বাড়িতে গিয়েছি। সে প্রায় ১০/১২ বছর থেকে বাড়িতে থাকে না; ঢাকায় থাকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ