রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

কবরস্থানের জায়গায় মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন শাহী মহল্লা কবরস্থানের জায়গা দখল করে মার্কেট নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কবরস্থান সংলগ্ন শাহীবাজার কবরস্থান-পাগলা রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মার্কেট এর পরিবর্তে জানাজা স্থান আর ঈদগাহ বানানোর দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, মানুষের শেষ ঠিকানা কবরস্থান। মৃত্যুর পরে এই কবরেই মুসলমানদের আশ্রয় হয়। অথচ কবরস্থানের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করা হচ্ছে। কবরস্থানের জায়গায় মার্কেট বন্ধ করতে হবে।

কবরস্থানের জায়গায় মার্কেট নির্মাণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আমার মায়ের কবরের উপরে, আমার বাবার কবরের উপরে, আমার বোনের কবরের উপরে আমরা কোনোভাবেই মার্কেট করতে দিব না। এসময় মানববন্ধন থেকে কবরস্থানের সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৫নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন হাওলাদারের পদত্যাগের দাবিও জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- ৬নং ওয়ার্ড মেম্বার হাজী রোকনউদ্দিন, ৫নং ওয়ার্ড মহিলা মেম্বার অনামিকা হক, সাবেক মেম্বার ইউনুছ, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন মীরু, আব্দুর রশীদ মোল্লা, তরিকুল ইসলাম, আব্দুল খালেক মুন্সী যুবলীগ মুন্সিবাগ, জাহের মোল্লা, মোজাফফর মেম্বার, শিক্ষক মিন্টুসহ আরো অনেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ