শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

সিলেটের বিশ্বনাথ থেকে মাদরাসা ছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের বিশ্বনাথ থেকে শাকিল আহমেদ (১৭) নামে এক মাদরাসার ছাত্র নিখোঁজ রয়েছে। সে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আজেফর আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিল গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর নিজ বাড়ি থেকে হবিগঞ্জ মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এর পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।

জানা যায়, শাকিল আহমেদ গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা, লম্বা প্রায় ৫ ফুট, তার পড়নে ছিলো একটি গাঢ় সবুজ রঙের পাঞ্জাবী ও একটি বাদামি রঙের প্যান্ট। সাথে ছিলো একটি ব্যাগ এবং ব্যাগের ভিতরে কুরআন শরিফ ও কিছু কাপড়-চোপড় ছিলো।

সে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের ফকিরাবাদ হিফজুল কোরআন মাদরাসা ও এতিমখানার একজন ছাত্র। সে ১৭ পারা হাফেজ।

কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বিনিত অনুরোধ করা হলো। যোগাযোগ নিখোঁজ ছাত্রের মামা সাজ্জাদ: 01767043685

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ