শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

ময়মনসিংহে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান: বিজয় টিভির ধামরাই প্রতিনিধি যুলহাস হত্যা, নিউজ টোয়েন্টিফোরের ময়মনসিংহ ব্যুরো প্রধান ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সৈয়দ নোমানের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের শেরপুরে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধনটি শহরের শেরপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। এসময় অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জি. এম.আজফার বাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।

উল্লেখ্য,  গত ৩ সেপ্টেম্বর বিজয় টিভির ধামরাই প্রতিনিধি যুলহাসকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা এবং ৩১ আগষ্ট নিউজ টোয়েন্টিফোরের ময়মনসিংহ ব্যুরো প্রধান ও বাংলাদেশ প্রতিদিন’র সাংবাদিক সৈয়দ নোমানকে পেশাগত কাজে বাধা প্রদান করে দুর্বৃত্তরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ